যশোরে নারীদের সাহসী লড়াই: ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের গল্প
বিশেষ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫

মাগুরার মেয়ে সাদেকা সাহানী ঊর্মি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। সারাদেশের মতো যশোরেও কোটাবিরোধী আন্দোলন চলছিল, তবে নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। নিজের দায়বদ্ধতা থেকে ঊর্মি এই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে বিজয় না আসা পর্যন্ত রাজপথ ছাড়েননি।