দেশকে সংঘাতের পথে ঠেলে দেবেন না: প্রধান উপদেষ্টাকে বিএনপির হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরাও তা চাই। তবে তা অজুহাত হিসেবে ব্যবহার করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না।”