প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ২০২৪ সালে সহিংসতার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলো বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। বিভিন্ন ভারতীয় মিডিয়া, যেমন ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকা, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে যে, ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ গতকাল এক বিবৃতিতে এসব সংখ্যাকে বিভ্রান্তিকর বলে অভিহিত করা হয়।
