বিশেষ প্রতিনিধি
৯ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশে মহাসড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের কারণে নির্মাণ ব্যয় আশপাশের দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকারের সময় মহাসড়ক নির্মাণ ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, যার ফলে বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর গবেষণায় উঠে এসেছে, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ বরাদ্দ লোপাট হয়েছে। টাকার হিসাবে এর পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে ৫১ হাজার কোটি টাকা।