খালেদা জিয়া ক্লিনিক থেকে দেশবাসীর খবর নিলেন

বিশেষ প্রতিনিধি
১২ জানুয়ারি, রোববার, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে অবস্থান করছেন, দেশবাসীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাকে দেখতে ক্লিনিকে যান। খালেদা জিয়া তাদের কাছে দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। পরে গণমাধ্যমে এই বিষয়টি জানান আব্বাস দম্পতি।

মির্জা আব্বাস বলেন, “খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর যথাযথ চিকিৎসা পানà