নির্বাচনের আগে তুরস্ক থেকে ২০ লাখ গোলাবারুদ আমদানি করে হাসিনা সরকার

বিশেষ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, সোমবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার তুরস্ক থেকে ২০ লাখ গোলাবারুদ আমদানি করে। জানা গেছে, জুলাই মাস থেকে আন্দোলন দানা বাঁধতে শুরু করলে, ঢাকার মেট্রোপলিটন পুলিশ সরকারকে গোলাবারুদ সংগ্রহের অনুরোধ জানায়। এই অনুরোধের ভিত্তিতে তুরস্ক থেকে দ্রুত গোলাবারুদ আমদানি করা হয়।