বিশেষ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও তার পরিবারের নামে থাকা ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এছাড়া, তার ও তার স্ত্রীর নামে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে একটি ফ্ল্যাট তিনি উপহার হিসেবে পেয়েছেন এবং পরে সেটি ব্যাংকের কাছেই ভাড়া দিয়ে মোটা অংকের অর্থ নিয়েছেন।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই তথ্য উদঘাটন করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিস্তারিত প্রতিবেদন দিয়েà¦