বিশেষ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫
জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রতিবেদনে হত্যাকাণ্ডে জড়িত প্রধান ব্যক্তিদের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে দমন অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্à¦