জাতিসংঘের তদন্তে গণহত্যার দায়, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ

বিশেষ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘের প্রতিবেদনে হাসিনাকে ওই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ভারতের জন্য নতুন কূটনৈতিক সংকট তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনা এবং তার সহযোগীদের দেশে ফিরিয়ে এনে বিচার করবে।