বিশেষ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫
এক নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য, অনুগত আমলা, বিচারপতি ও সংসদ সদস্যদের জন্য পূর্বাচলে ১১০০-র বেশি প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে লটারির বাইরে প্লট বরাদ্দের আইনি বৈধতা দিতে বাধ্য করা হয়।

রাজউকের নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শাসনামলে ১১৫০টির বেশি প্লট রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্য