বিশেষ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫
বিএনপি চায় শেখ হাসিনার করা আইনেই তার বিচার হোক। দলটি সংবিধান সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সংবিধানে থাকা বিধান বহাল রাখা হোক, যাতে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা যায়।

বিএনপি তাদের সুপারিশে বলেছে, ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে এসব বিধান অপরিহার্য। তবে সংবিধান সংস্কার কমিশন এ বিষয়ে কোনো সুস্পষ্ট সুপারিশ দেয়নি। কমিশন মনে করে, কোনো বিধান পরিবর্তনের সুপারিশ না করাই বোঝায় যে তারা বর্তমান বিধানগুলো যৌক্তিক মনে করেছে।
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংà