কক্সবাজার রেল প্রকল্পে ব্যয়ের বিশাল গরমিল: দুর্নীতির অভিযোগ উঠছে

বিশেষ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজার রেল প্রকল্পে প্রতি কিলোমিটার রেলপথ নির্মাণে সরকার ১৭৯ কোটি টাকা ব্যয় করেছে, যেখানে ভারত, পাকিস্তান, চীন ও ভিয়েতনামে একই ধরনের প্রকল্পে খরচ হয় মাত্র ১২-১৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, যদি স্বচ্ছতা বজায় রাখা হতো, তবে প্রকল্পটি মাত্র ২ হাজার কোটি টাকায় শেষ করা সম্ভব ছিল। অথচ প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে ১৮ হাজার কোটি টাকা, যা থেকে ১৬ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুর্নীতির অভিযোগে জড়িতদের মধ্যে রয়েছেন রেলের সাবেক মহাপরিচালক আমজাদ হোসেন, প্রকল্প পরিচালক মফিজুর রহমান ও ব্যয় বাড়ানোর মূল পরিকল্পনাকারী নাজনীন আরা কেয়া।

২০১০ সালে শুরু হওয়া প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮০০ কোটি টাকা। তবে বাস্তবায়নের পর এই ব্যয় ১০ গুণ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি টাকায়।