বিশেষ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫
মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকার। ৯,৪৩৫ কোটি টাকার এই প্রকল্পে কমপক্ষে ৪ হাজার কোটি টাকা লোপাটের তথ্য উঠে এসেছে। জায়গা অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ ও কেনাকাটায় এসব দুর্নীতি হয়েছে বলে জানা গেছে।

সরকারি নথি পর্যালোচনা করে দেখা গেছে, ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতা, মন্ত্রী, সংসদ সদস্য ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই লুটপাটে জড়িত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকà¦