বিশেষ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫
বিগত সরকারের আমলে প্রশাসনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে বর্তমান সরকার। ইতোমধ্যেই বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বহীন (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক টিম ও গোয়েন্দা সংস্থাগুলো এসব কর্মকর্