সাংবাদিকদের ব্যাংক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য: ৭৬৫ কোটি টাকা ছাড়ালো জোবায়েরের হিসাব
বিশেষ প্রতিনিধি
০২ মার্চ ২০২৫

দেশের চার বিশিষ্ট সাংবাদিকের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, তাদের হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৮০১ কোটি ৬২ লাখ টাকা।

এদের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের নামে, যার পরিমাণ ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে ৭৬৫ কোটি ৫৩ লাখ টাকা তার ব্যবসায়িক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে।