পুলিশের নিষ্ক্রিয়তার পেছনে লুকিয়ে আছে একাধিক কারণ

বিশেষ প্রতিনিধি
৫ মার্চ ২০২৫

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সাত মাস পরেও পুলিশ তার কার্যক্রমে পুরোপুরি সক্রিয় হতে পারেনি, যার ফলে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। খুন, ছিনতাই, ডাকাতি, রাহাজানির মতো ঘটনা দিনে-দুপুরে ঘটছে, কিন্তু পুলিশের তৎপরতা আশানুরূপ নয়।

কেন পুলিশ সক্রিয় হতে পারছে না? সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের নিষ্ক্রিয়তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।