বিশেষ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫
বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে লেখক-ব্লগার হত্যা মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ উঠেছে বহুবার। এমনই এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কম্পিউটার প্রকৌশলী মুজাম্মিল হুসাইন সাইমন, যিনি এখন মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন।

অন্যায়ের শিকার প্রকৌশলী
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, ঢাকার বাউনিয়া বাদালদি রোডের নিজ বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানের সামনে থেকে তুলে নিয়ে যায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটি