সীমান্তে এক দশকে নিহত ৩০৫ বাংলাদেশি: মানবাধিকার সংস্থার প্রতিবেদন

বিশেষ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫

গত এক দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জরিপে উল্লেখ করা হয়েছে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে সীমান্তে বিএসএফের গুলিতে ৩০৫ জন প্রাণ হারিয়েছেন। শুধু ২০২৪ সালেই ২৬ জন নিহত হন। এর আগে ২০২০ সালে ৫১ জন, ২০১৫ সালে ৪৩ জন এবং ২০১৯ সালে ৪২ জন বাংলাদেশি নিহত হ