আওয়ামী লীগ, শেখ হাসিনা ও সিআরআইয়ের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি
১২ মার্চ, বুধবার, ২০২৫

আদালতের নির্দেশে আওয়ামী লীগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের মোট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

আওয়ামী লীগের ১০টি ব্যাংক হিসাবে মোট ৩৭ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৬১০ টাকা রয়েছে। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় দলের একটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৬৭৪ টাকা এবং একটি বেসরকারি ব্যাংকের তিনটি হিসাবে ২০ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৬৭০ টাকা পাওয়া গেছেà¥