নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র: ছয় বছরে ৪৩ হাজার ধর্ষণের অভিযোগ
বিশেষ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫

গত ছয় বছরে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭ হাজার শিশুসহ প্রায় ৪৩ হাজার নারী। একই সময়ে নারী নির্যাতনের শিকার হয়েছেন ১ লাখ ৩৭ হাজারেরও বেশি। অপহরণের শিকার হয়েছেন ২৮ হাজার ৪৮ নারী ও শিশু।

সংঘবদ্ধ ধর্ষণ ও রাজনৈতিক সহিংসতা

বিগত কয়েক বছরে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের অভিযোগ উঠেছে। আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানি ও সহিংসতার বিষয়টি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে