বিচার বিভাগের প্রতি আস্থার সংকট কাটছে না
বিশেষ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫

বাংলাদেশের বিচার বিভাগে আস্থাহীনতা দীর্ঘদিনের সমস্যা হিসেবে চিহ্নিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগ ক্রমশ বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে যে, গত ১৬ বছরে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত দুর্নীতি ও দলীয়করণ বিস্তার লাভ করেছে। ৮৪.৯০ শতাংশ মানুষ ঘুস দিতে বাধ্য হয়েছেন, আর ৯০ শতাংশ বিচারপ্রার্থী চরম হয়রানির শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টà¦