বিশেষ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) পদে নিয়োগ পেয়েছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মান। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র একদিন পরই তার নিয়োগ বাতিল করা হয়। এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক আসাদুজ্জামানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
