শেখ হাসিনা ও পরিবারের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে শেখ সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এই হিসাবগুলোতে মোট ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা রয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম আদালতে এই হিসাবগুলো ‘ফ্রিজ’ করার আবেদন করেন, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।