হাওরের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে নির্মিত বিতর্কিত সড়ক
বিশেষ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫

কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি নির্মাণের ফলে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ পরিবারের আগ্রহে তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অনেকে এটিকে ‘প্রমোদ সড়ক’ হিসেবেও উল্লেখ করেন।

সড়কটি নির্মাণের সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নেওয়া এবং জলাভূমির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করার কারণে এর প্রভাব বর্তমানে ব্যাপকভাবে দৃশ্যমান হচ্ছে। পরিবেশবিদদের মতে, হাওরের এই সড়ক প্রকল্প দেশেà¦