বিশেষ প্রতিনিধি
২০ মার্চ ২০২৫
পুলিশের জন্য আমদানি করা ৭৫টি স্নাইপার রাইফেল আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত বছরের জুন মাসে এসব অস্ত্র আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছিল। পুলিশের জন্য এই স্নাইপার রাইফেল আনার উদ্দেশ্য ছিল সরকারবিরোধী আন্দোলন দমন এবং বিরোধী দলীয় জনসমাবেশে কঠোর দমনপীড়ন চালানো। তবে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমোদন না থাকায় অস্ত্রগুলো খালাস করা সম্ভব হচ্ছে না।

কাস্টমসের আমদানি সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত বছরের জুনে পুলিশ এই অস্ত্র আমদানির প্রক্রিয়া শুরু করে এবং সেপ্টেম্বরে দেশে আনে। কিন্তু এই উচ্চক্ষমতাà