নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: এক দশকে রাজনৈতিক দল নিবন্ধনে পক্ষপাতের অভিযোগ
বিশেষ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানা সময়েই প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার শাসনামলে নিবন্ধিত ১০টি দলের মধ্যে অন্তত তিনটি দলকে রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থার চাপ ও সরকারি প্রভাবের অভিযোগে এসব দল নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

নিবন্ধনপ্রাপ্ত দলের তালিকায় রয়েছে বিতর্কিত বাà