বিশেষ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫
যদিও বিএনপি বারবার দাবি করে আসছে যে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে, তবে সরকার যদি সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করে, তাহলে নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হলেও দলটির আপত্তি থাকবে না। দলটির শীর্ষ নেতাদের মতে, এমন ঘোষণায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনমুখী হয়ে উঠবে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে।

এই বিষয়ে আলোচনা হয়েছে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোà