বিশেষ প্রতিনিধি
২০ মে ২০২৫
সাবেক আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ব্যাংকিং খাতে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নররা। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তাদের একটি তালিকা চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।