বিশেষ প্রতিনিধি
২৫ মে ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আন্দোলন-সংগ্রামের চিরন্তন প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নজরুলের লেখনী, কবিতা, গান ও সাহিত্য আমাদের সাহস জুগিয়েছে। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে তার চেতনা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। বিগত ১৫ বছরের রাজনৈতিক লড়াইয়ে আমরা তার সৃষ্টি থেকে সংগ্রামের ভাষা খুঁজে পেয়েছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে সকাল থেকেই ভিড় করেà