বিশেষ প্রতিনিধি
২৭ মে ২০২৫
একসময় দেশের অন্যতম আস্থাভাজন ব্যাংক হিসেবে পরিচিত জনতা ব্যাংক এখন ডুবে যাচ্ছে ঋণ খেলাপির বোঝায়। গত ১৫ বছরে রাজনৈতিক প্রভাবশালী মহলের কাছে লাগামহীন ঋণ বিতরণই এই দুরবস্থার প্রধান কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংক সংশ্লিষ্টরা।

সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সময় থেকেই শুরু হয় ঋণ বেহালভাবে বিতরণের সংস্কৃতি। তার সময়ে এননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপকে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়। এরপর এসএম মাহফুজুর রহমান চেয়ারম্যান থাকা অবস্থায় বেক্সিমকো গ্রুপকে নিয়ম না মেনে ঋণ দেওয়া হয়, যাà¦