‘সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, ছাড় পেল না কেউ’
বিশেষ প্রতিনিধি
২ জুন ২০২৫

সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রধান দুই আসামি—সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ জুন) এ রায় ঘোষণা করেন।

মামলার বিচারিক আদালতের দেওয়া রায়ের ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামিদের করা আপিল খারিজ করে এ রায় দেওয়া à