ঢাকায় জলাবদ্ধতা: তিন হাজার কোটি টাকায়ও মিলল না সমাধান
বিশেষ প্রতিনিধি
২০ মে ২০২৫
ঢাকার জলাবদ্ধতা নিরসনে গত দেড় দশকে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হলেও সমস্যার তেমন কোনো সমাধান হয়নি—বরং বছর বছর বাড়ছে দুর্ভোগ। রাজধানীতে সামান্য বৃষ্টি হলেই এখন পানিতে তলিয়ে যায় একাধিক এলাকা।