তারেক রহমান: “রাষ্ট্রের উন্নতির জন্য সংস্কার ও নির্বাচন সমানভাবে জরুরি”
বিশেষ প্রতিবেদক
৩ জানুয়ারি, শুক্রবার, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই অপরিহার্য। “নির্বাচন জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয় এবং রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে,” তিনি বলেন।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তà¦