নাঈমুল ইসলামের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি, উত্তোলিত ৩৭৯ কোটি
সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব অ্যাকাউন্টে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা অবশিষ্ট রয়েছে। এছাড়া, পরিবারের চার সদস্যের নামে ১২টি ক্রেডিট কার্ডে ২৮ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
