উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদক
৭ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রাত সোয়া ৮টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

তাঁর বিদায় উপলক্ষে বিমানবন্দর পর্যন্ত সড়কে বিএনপির হাজারো নেতাকর্মী ভিড় জমিয়েছেন। স্লোগান ও শুভকামনার মধ্য দিয়ে তাঁরা নেত্রীকে বিদায় জানাচ্ছেন।

জানা গেছে, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া।