বিশেষ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর ওপর পরোক্ষভাবে দোষ চাপাচ্ছে। তিনি বলেন, সরকার বারবার সংস্কারের কথা বললেও বিরোধীদের অসহযোগিতার দায় দিচ্ছে, যা সঠিক নয়। বিএনপি সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে।

সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের মাসব্যাপী ‘গণঅভ্যুত্থান’ কর্মসূচির গ্রাফিতি উদ্বোধনে তিনি এসব কথা বলেন।