বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, মঙ্গলবার সকালে অসুস্থ হয়à