গুম-খুনের বিচার হবে, জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বিএনপি: তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিগত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গুম-খুন ও জুলাই বিপ্লবে নির্যাতন ও হত্যার সঠিক বিচার করা হবে।

রবিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। à