অস্থিরতা এড়াতে দ্রুত নির্বাচনের তারিখ দিন: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
১৮ মে,
২০২৫

রাজনৈতিক অস্থিরতা ঠেকাতে দ্রুত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অযথা পরিস্থিতি জটিল না করে অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।