অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই সম্পর্ক নির্ধারণ করবে: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সম্পর্ক নির্ভর করবে সরকারের কার্যক্রমের ওপর। তারা কতটা ভালো বা মন্দ কাজ করতে পারেন, সেটাই হবে মূল বিবেচ্য বিষয়।

মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলায় প্রচারিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। আমার প্রত্যাশা—ওনাদের ওপর অর্পিত দায়িত্ব তাঁরা সঠিকভাবে পালন