বিশেষ প্রতিনিধি
১২ জুন ২০২৫
ভারতের আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

তারেক রহমান লেখেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক যে, বিভিন্ন দেশের ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, সেইসব শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। চলুন আমরা সবাই এই শোকের মুহূর্তে তাদের পাশে à¦