বিশেষ প্রতিনিধি
২৮ জুন ২০২৫
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, তার কেন্দ্রে ছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কারাবন্দী খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্তটি আসে কমিশনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যেখানে সিইসি নুরুল হুদা নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।