বিশেষ প্রতিনিধি
২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
