রাজনীতি অচলাবস্থার মধ্যে আছে: রিজভী

বিশেষ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জাতীয় রাজনীতি এখনো অচলাবস্থার মধ্যে রয়েছে। “৫ আগস্টের গণ–অভ্যুত্থানে দানবীয় শাসনের পতনের পর মানুষ ভেবেছিল স্বস্তির রাজনীতি ফিরে আসবে। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি,” তিনি বলেন।