ভ্যাট বাড়ানোর পরিবর্তে ব্যয় সংকোচনের প্রস্তাব মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, শনিবার, ২০২৫

সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প এবং পরিচালন ব্যয় কমিয়ে জনগণের ওপর ভ্যাটের চাপ না বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।