ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি” — মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি
২১ জুন ২০২৫

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠক বিএনপিকে নতুন আশাবাদে উজ্জীবিত করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই বৈঠকে বেশ কিছু বিষয়ে দুই নেতার মধ্যে ঐকমত্য হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথ খুলে দিতে পারে। বিএনপির প্রত্যাশা, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।