বিশেষ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশে কোনো শঙ্কা নেই। তবে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। তিনি মনে করেন, দেশের জনগণ এসব আবেগভিত্তিক প্রচেষ্টা সমর্থন করবে না এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।