তিস্তা রক্ষা আন্দোলনে নতুন জোয়ার: দাবির পদযাত্রা
বিশেষ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে শুরু হয়েছে ক্ষোভ ও দাবির পদযাত্রা। “তিস্তা রক্ষা আন্দোলন কমিটি”-এর নেতৃত্বে চলা এই পদযাত্রাটি মঙ্গলবার সকাল ১১টায় তিস্তার উত্তর অংশ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হয়।

এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পা