তারেক রহমানের বাসায় চিকিৎসা নিবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা লন্ডনে তারেক রহমানের কিংস্টনের বাসায় চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া শুক্রবার (২৪ জানুয়ারি) রাতেই বাসায় ফিরতে পারেন। সেখানে ডা. প্যাট্রিক কেনেডি এবং ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যà