বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। ওয়াশিংটনে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই তার এই সফর। তার সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে তাদের যাত্রা শুরু হবে। ধারণা করা হচ্ছে, তারা লন্ডন হয়ে যুক্